The voice of Brahmanbaria || Local news means the world is

চিকিৎসা বাবাদ প্রধানমন্ত্রীর ৫ লক্ষ টাকার অনুদান।

মুরাদ মৃধা, নাসিরনগর প্রতিনিধিঃ  মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে ৫ লক্ষ টাকার অনুদানের চেক পেলেন জেলার নাসিরনগরের প্রবীন আওয়ামীলীগ নেতা রাফি উদ্দিন।

ব্রাহ্মণবাড়িয়া-১, নাসিরনগর আসনের সংসদ সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন (সংগ্রাম) এর একান্ত প্রচেষ্টায় নাসিরনগর আওয়ামীলীগের সভাপতি রাফি উদ্দিন এ সহযোগিতা পেয়েছেন। প্রবীন রাজনৈতিক ব্যক্তি রাফি উদ্দিনের অসুস্থতার কথা শুনে বর্তমান সংসদ সদস্য চিকিৎসার জন্য নিজ দায়িত্বে প্রয়োজনীয় কাগজপত্র প্রধান মন্ত্রীর দপ্তরে জমা দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর এই মহানুভবতা নাসিরনগরের আওয়ামীলীগকে আরো উজ্জিবিত করবে। নাসিরনগর উপজেলাবাসী আজ কৃতজ্ঞ।

গতকাল ২৮ আগষ্ট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-১, নাসিরনগর আসনের সংসদ সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন (সংগ্রাম)। উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা লতিফ পান্না সহ উপজেলা আওয়ামীলীগের সর্বস্থরের নেতৃবৃন্দ।

Exit mobile version