The voice of Brahmanbaria || Local news means the world is

চাপ কলে চাপ ছাড়াই পানি আসে

chapkolএস এ রুবেল -ঃ নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা বাজার সংলগ্ন এলাকায় গত কয়েকদিন আগে জনৈক ব্যক্তির বসানো টিউবওয়েল থেকে চাপ ছাড়াই অনবরত পানি ঝরছে বলে এসংক্রান্ত  খবর পাওয়া গেছে।
সরজমিন গিয়ে ঘটনার সত্যতা মিলেছে।
এ দৃশ্য দেখতে আশপাশের এলাকার উৎসুক জনতা টিউবওয়েল পাড়ে ভিড় জমাচ্ছেন বলে খবর পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, কি কারনে এমন হচ্ছে তা তাদের ধারনার বাইরে। তবে বসানো টিউবওয়েল থেকে কোনরকম চাপ ছাড়াই পানি আসার এমন ঘটনা এর আগে তারা দেখেনি বলে  জানিয়েছেন।

Exit mobile version