
গত মঙ্গলবার দুপুর ২টা চাতলপাড় ইউনিয়ন চেয়ারম্যান শেখ আব্দুল আহাদের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের এমপি বিএম ফরহাদ হোসেন সংগ্রাম।
এ ছাড়াও উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, জেলা পরিষদ সদস্য ফারুকুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান প্রদীব কুমারসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মী।