The voice of Brahmanbaria || Local news means the world is

চাচীকে দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মনোয়ারা

road accident 24.2.15
সরাইলে সড়ক দূর্ঘটনায় মনোয়ারা বেগম (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বেড়তলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, দুপুর ১২টার দিকে মহাসড়কের বেড়তলায় সড়ক পারাপাড়ের সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী যমুনা পরিবহনের যাত্রীবাহী একটি কোচের চাপায় গুরুতর আহত হয় বৃদ্ধা মনোয়ারা বেগম। তাকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহত মনোয়ারার বাড়ি উপজেলার টিঘর গ্রামে। বর্তমানে তিনি জেলা শহরের মুন্সেফ পাড়ায় নিজ বাড়িতে বসবাস করতেন। জেলা শহর থেকে বাবার বাড়ি বেড়তলা গ্রামের চাচী হামিদা বেগমকে দেখতে এসেছিলেন। চাচী দেখার আগেই লাশ হয়ে ফিরলেন মনোয়ারা।
এ ঘটনার পরপরই উত্তেজিত জনতা কিছু সময় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দুপুর একটার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

Exit mobile version