The voice of Brahmanbaria || Local news means the world is

চাঁদ দেখা যায়নি, বৃহস্পতিবার ঈদ

দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। সে হিসেবে দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী বৃহস্পতিবার।
সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি এ সিদ্ধান্ত জানিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক শুরু হয়। কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বৈঠক শেষে জানান, সভায় ১৪৪৫ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে দেখা যায় দেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি। তাই রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বৃহস্পতিবার।

 

 

Exit mobile version