The voice of Brahmanbaria || Local news means the world is

ঘুরে বেড়ানো এবং সামাজিক দূরত্ব না মানার অপরাধে ৭৭ জনকে ২,২৪,৫০০/- টাকা জরিমানা

শনিবার সরকারি নির্দেশাবলী ভঙ্গ করে ব‍্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, বিনা কারণে বাইরে ঘুরে বেড়ানো এবং সামাজিক দূরত্ব না মেনে গণজমায়েত করার অপরাধে ৭৭ জনকে সর্বমোট ২,২৪,৫০০/- টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

জেলার ৯টি উপজেলায় এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এসময় তাদের সাথে ছিলে বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জা্ জেলা সদরে ২৪টি মামলায় ৮২হাজার টাকা, কসবায় ৯টি মামলায় ১৪হাজার টাকা, বিজয়নগরে ৩টি মামলায় ৮হাজার টাকা, সরাইলে ৪টি মামলায় ৫হাজার ৫শত টাকা, নাসিরনগরে ২টি মামলায় ২হাজার ৫শত টাকা, নবীনগরে ৩টি মামলায় ১১হাজার টাকা, বাঞ্ছারামপুরে ৩টি মামলায় ৬হাজার টাকা ও আশুগঞ্জে ৩৩টি মামলা ১লক্ষ ১৮হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে৷

মোট ৮১টি মামলায় ২লক্ষ ৪৭হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Exit mobile version