The voice of Brahmanbaria || Local news means the world is

ঘাতকের ছুরিকাঘাতে নিভে গেল ছাত্রলীগ নেতা অনিকের প্রাণপ্রদীপ, শহরজুড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসী হামলায় আহত জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক অনিক পালের মৃত্যু হয়েছে। ৮ দিন মৃত্যুর সাথে লড়াই করে শুক্রবার (০১ মার্চ) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত অনিক শহরের পূর্ব পাইকপাড়া এলাকার অসীম পালের ছেলে।

শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে তার মরদেহ এসে পৌঁছেছে। তার পরিবারিক সূত্র জানায়, গত ২২ ফেব্রুয়ারি রাতে ব্রাহ্মনবাড়িয়া শহরের পূর্ব পাইকপাড়া এলাকার পাট গোদাম এলাকায় সন্ত্রাসীরা তাকে এলাপাথাড়ি ছুরিকাঘাত করে। পরে তাকে মুমূর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে সে মারা যায়। তার মৃত্যুর খবরে শহরে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
প্রতিবাদ সমাবেশে অন্যন্যদের মধ্যে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, সহ- সভাপতি সুজন দত্ত, সাবেক সভাপতি মাসুম বিল্লাহ সহ দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তরা, ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান।

Exit mobile version