The voice of Brahmanbaria || Local news means the world is

গ্যাস সরবরাহ না থাকায় আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণে অনির্দিষ্টকালের জন্য উৎপাদন বন্ধ হয়ে গেছে। বুধবার সকাল ১০টা থেকে কারখানায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়।

উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন ১ কোটি ৬৮ লক্ষ টাকা মূল্যের ১২’শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হবে।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক এস এস কামরান জানান, গত ১৫ এপ্রিল বাখরাবাদ গ্যাস কতৃপর্ক্ষ কারখানা বন্ধ রাখতে চিঠি দেয়। তাদের চিঠির প্ররিপেক্ষিতে আজ থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ কতৃপর্ক্ষ।

গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ায় কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে। তবে পর্যাপ্ত পরিমানে সার মজুদ থাকায় কমান্ড এরিয়াভুক্ত জেলায় সার সংকটের আশঙ্কা নেই বলেও জানান তিনি।

আশুগঞ্জ সার কারখানার মহা-ব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম জানান, সরকারি নির্দেশনা ও গ্যাস সঙ্কটের কারণে অনির্দিষ্টকালের জন্য কারখানারটি থেকে সার উৎপাদন বন্ধ রাখা হয়েছে। কবে নাগাদ চালু হবে তা এখনো বলা যাচ্ছে না। তবে কারখানায় পর্যাপ্ত পরিমাণে সার মজুদ আছে তাই আগামী মৌসূমে সার সংকটের কোনো সম্ভাবনা নেই।

Exit mobile version