The voice of Brahmanbaria || Local news means the world is

গোকর্ণঘাট বাজারটি সংস্কারের মাধ্যমে এই এলাকার নাগরিকগণ উপকৃত হবে —- পৌর মেয়র নায়ার কবির

গত বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের গোকর্ণঘাট বাজারের শেড নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আলহাজ্ব মোঃ ফেরদৌস মিয়া, সংরক্ষিত কাউন্সিলর সালমা বেগম, পৌরসভার সহকারী প্রকৌশলী কাউসার আহম্মেদ, উপ সহকারী প্রকৌশলী সুমন দত্ত, শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এডঃ কামরুজ্জামান অপু, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডাঃ ইয়াকুব, সাধারণ সম্পাদক কুদ্দুস মিয়া, আওয়ামী লীগ নেতা হাজী সৈয়দ মিয়া, মোহন মিয়া, ইউসুফ মিয়া, আবুল বাছির, বশির আহমেদ, রাজ্জাক মিয়া, কাউসার মিয়া, শফিক মিয়া, মাসুদ মিয়া প্রমুখ।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে পৌর মেয়র নায়ার কবির বলেন, গোকর্ণঘাট বাজারটি এই এলাকার নাগরিকদের অত্যন্ত প্রয়োজন। তাই পৌর নাগরিকদের সুবিধার্থে পৌর পরিষদ এই বাজারের শেড নির্মাণ কাজের সিদ্ধান্ত নিয়েছে। আর এই বাজারটি সংস্কারের মাধ্যমে এই এলাকার নাগরিকগণ উপকৃত হবে বলে আমি মনে করি। তিনি এ সময় আরো বলেন, নির্মাণ কাজের গুনগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে।

Exit mobile version