
গতকাল (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোপীনাথপুর ইউপির জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বর এলাকায় এই মানববন্ধন হয়।
হাজী মোঃ মহিউদ্দিন মধু মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কামাল উদ্দিন,আব্দুল আজিজ,আল আমীন,ইসাক ও নিহতর কন্যা শারমিন,ছেলে মাসুদ প্রমুখ।
মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলকারীরা গৃহবধু রেজিয়াকে খুন করার প্রতিবাদ জানিয়ে হত্যারকারীদের ফাঁসীর দাবী জানান।
উল্লেখ্য যে, গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার গভীর রাতে ছেলেকে বেঁধে রেখে তার সামনেই মা রেজিয়া বেগমকে হাত-পা বেঁধে জবাই করে খুন করেছে।আল আমীন ও জান্নাত নামে দুই ঘাতককে গ্রেফতার করা হয়েছে। এ সময় ওই নারীর কান থেকে স্বর্ণের জিনিস ও নগদ টাকা লুট করেছে তার সঙ্গিরা। অপর আসামী ব্রাহিম,সোহেলকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।