
আগেই খতম হয়েছে ঢাকার গুলশন হোলি আর্টিজান ক্যাফে হামলার মূলচক্রী তামিম চৌধুরী ওরফে বাংলার বাঘ৷ সম্প্রতি খতম করা হয় এই নাশকতার অন্যতম চক্রী মার্জানকে৷ এবার জালে এসেছে রাজীব গান্ধী৷
গত বছর পয়লা জুলাই রমজান মাসে ঢাকার অভিজাত গুলশন এলাকায় হোলি আর্টিজান ক্যাফের ভিতর হামলা চালানো হয়৷ জঙ্গিরা কুপিয়ে কুপিয়ে ও পরে গুলি করে খুন করেছিল ২০ জনকে৷ ভয়ঙ্কর সেই নাশকতায় কেঁপে গিয়েছে আন্তর্জাতিক মহল৷
২০১৪ সালের পর নব্য জেএমবির গঠন হলে রাজীবের যোগাযোগ হয় তামিম চৌধুরীর৷ নব্য জেএমবিতে রাজীব গান্ধী ছিল দ্বিতীয় কমান্ডার৷ বাংলাদেশে হিন্দু পুরোহিত, খ্রিস্টান যাজক, বিদেশি হত্যা ও শিয়া মসজিদে হামলাসহ ২২ মামলার আসামি এই রাজীব গান্ধী ওরফে জাহাঙ্গীর আলম৷৷সূত্র: কলকাতা২৪X৭