গরু পাচার বন্ধ হলে সীমান্তে হত্যাকান্ড বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।
মঙ্গলবার (২ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৬০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন নামের একটি নতুন ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, আমরাও চাই ভারতের গরু বাংলাদেশে না আসুক। কাল থেকেই গরু আসা বন্ধ হোক। ভারতের গরু না আসলেই আমাদের ক্যাটল ফার্মিং ডেভলাপ করবে। আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হতে পারলে গরুতেও স্বয়ং সম্পূর্ণ হতে পারবো।
মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিজিবির উত্তর-পূর্ব রিজিয়ন প্রধান কার্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ ব্যাটালিয়নের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধন ঘোষণা করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনালের আজিজ আহমেদ। পরে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ উপস্থিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ওই সব কথা বলেন।