The voice of Brahmanbaria || Local news means the world is

গণগ্রেপ্তারের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া বিএনপির বিক্ষোভ, পুলিশের বাধা

13467353_1183198651744677_257103545_oকেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, জঙ্গি দমনের নামে পুলিশের সাঁড়াশি অভিযানে নিরীহ মানুষ ও বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের গণগ্রেপ্তারের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। আজ সকাল ১১টা বিক্ষোভ মিছিলটি শহরের পাওয়ার হাউস রোড থেকে বের হয়ে শহরের টিএ রোডে কালিবাড়ি মোড়ে আসলে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক মো:সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ। বক্তারা জঙ্গি দমনের নামে গনগ্রেপ্তার বন্ধের দাবী জানান।

Exit mobile version