The voice of Brahmanbaria || Local news means the world is

খেলাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়া ক্ষেত্রে এগিয়ে আসতে হবে— জেলা প্রশাসক লূৎফুন নাহার

DSCF2203
শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লূৎফুন নাহার। ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মাঈন উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্টিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, খেলাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়া ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। বর্তমান সরকার শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করতে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে।

আলোচনা শেষে অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

Exit mobile version