The voice of Brahmanbaria || Local news means the world is

খেজুর গাছে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে: মাওলানা জুনায়েদ আল হাবিব

মো: জিয়াদুল হক বাবু : বিজয়নগরের চান্দুরা খেলার মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে বিএনপি জোটের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব বলেছেন, “খেজুর গাছে ভোট দিলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, আর আমি আপনাদের সেবক হিসেবে কাজ করব।”
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে এবং জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনা হবে। চান্দুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে এবং আফজাল হোসেন আলমগীর ও আলী হোসেনের যৌথ সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করিম, ঢাকা মহানগর বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন, আল্লামা মেরাজী হোসেন, মুফতি নজরুল ইসলাম কাসেমী ও হেলাল উদ্দিন।
এছাড়াও বক্তব্য দেন জেলা তরুণ দলের সভাপতি আজিজুর রহমান হেলাল, বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক মিয়া ইয়ার মোহাম্মদ রাসেল, বুধন্তি ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে নেতারা আসন্ন নির্বাচনে বিএনপি জোটের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
Exit mobile version