The voice of Brahmanbaria || Local news means the world is

খাদ্যমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, সরাইলে যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খাদ্যমন্ত্রীকে কটূক্তির মামলায় মানিক মিয়া নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার মধ্যরাতে উপজেলার কালিকচ্ছ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার কালিকচ্ছ গ্রামের চিনু মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) নূরুল হক জানান, গত ২৫ জানুয়ারি মানিক মিয়া নামের এক যুবক সীমান্তে হত্যা নিয়ে মন্তব্য করা খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের একটি সংবাদ নিয়ে কটূক্তি করে শেয়ার দেয়। এ ঘটনায় আইনজীবী মুখলেছুর রহমান বাদী হয়ে তথ্য-প্রযুক্তি আইনে সরাইল থানায় মামলা দায়ের করেন। এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

Exit mobile version