
মঙ্গলবার জেলা প্রশাসককের সম্মেলণ কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। এ সময় তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। পরিবেশ পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। তিনি আসন্ন ঈদে সকড়ের উপর পশু জবাই না করতে তথা যত্রতত্র বর্জ্য না ফেলেত সকলের প্রতি আহবান জানান। সে সাথে তিনি নির্দিষ্ট স্থানে পশু জবাই করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আয়েশা আক্তারসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগন উপস্থিত ছিলেন।