The voice of Brahmanbaria || Local news means the world is

কুয়েতে গুনীজন সম্মাননা পেলেন কসবার কৃতি সন্তান সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন

সম্প্রতি আন্তর্জাতিক প্রবাসী কবি পরিষদ কুয়েত কর্তৃক গুনীজন সম্মাননা আয়োজন করা হয়। কুয়েতে দীর্ঘদিন থেকে প্রবাসীদের কল্যাণে অগ্রনী ভুমিকা পালনে বিভিন্ন কর্মকান্ডের জন্য কয়েকজন প্রবাসীকে এই গুনজন সম্মাননা দেয় আন্তর্জাতিক প্রবাসী কবি পরিষদ। এতে প্রবাসে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন, বিশিষ্ট সংগঠক বীর মুক্তিযোদ্ধা মোয়াজ উদ্দিন আহমেদ,   চিত্র শিল্পী জহুরুল কাইয়ুম বাহার সহ বেশ কিছু প্রবাসীকে বিভিন্ন বিষয়ে সফলতার জন্য গুনি সম্মাননা দেয়া হয়।

কুয়েত সিটি  টাওয়ার হোটেলে অনুষ্ঠিত এক মনোজ্ঞ অনুষ্ঠানে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম গুনীজন সম্মাননা তুলে দেন। সংগঠনের সভাপতি নাসরিন আক্তার মৌসুমী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ডাক্তার  মনিরুজ্জামান, মেজর ঈমাম উদ্দিন সহ উল্যেখযোগ্য কবি, সাংবাদিক, সাহিত্যিক, শিল্পী এবং কমিউনিটির  বিশিষ্ট জন উপস্থিত ছিলেন। সে সময় কবি ও সাংবাদিক নাসরিন আক্তার মৌসুমী সম্মাদনায় প্রবাসী কবিদের যৌথ কাব্য গ্রন্থ “স্বপ্নের সাতকাহন” এর মোড়ক উম্মোচন  করা হয়। অতিথিরা বলেন ভবিষতেও এ ধারা অব্যাহত রেখে পথ চলতে পারলে সুখী সমৃদ্ধি ও সুন্দর মানুষিকতা বিকাশে উৎসাহ যোগাবে এই সুদুর প্রবাসে।

সংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন ব্রাহ্মণব্ড়িয়ার জেলার কসবা থানার মইনপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃসলেম উদ্দিন সরকারের সুযোগ্য সন্তান। তিনি বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকতার পাশাপাশি কুয়েত থেকে প্রথম অনলাইন ও টেলিভিশন সাংবাদিকা শুরু করেন। দীর্ঘ দেড় যুগের উপরে তিনি বিভিন্ন সময়ে প্রবাসীদের সুখে দুঃখে পাশে থেকে তাদের সমস্যা ও সম্ভাবনা মিডিয়ার মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি গোচরে বিশেষ ভূমিকা রেখে আসছেন।  তিনি বাংলাদেশ দূতাবাস সহ বিভিন্ন স্থান থেকে একজন বস্তুনিষ্ট সফল সাংবাদিক হিসেবে অসংখ্য সম্মাননা পেয়েছেন।

Exit mobile version