
অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন, স্টেডিয়াম ১নং শ্রমিক ইউনিয়ন শাখার বহিষ্কৃত সাধারন সম্পাদক মোঃ কুরবান আলীকে ষড়যন্ত্রমূলক ও বেআইনিভাবে সাময়িক বহিঃস্কারের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তার আইনজীবি মোহাম্মদ কাদির মিয়া অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন, স্টেডিয়াম ১নং শ্রমিক ইউনিয়ন শাখার সভাপতি মোঃ সেলিম ভূঁইয়ার বরাবরে এই আইনি নোটিশ পাঠান।
লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ১৪ সেপ্টেম্বর লোক মারফত পাঠানো সাময়িক বহিঃস্কারের নোটিশটি বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১২ ও ২০১৮) এর মৌলিক বিধান লঙ্ঘন করে জারি করা হয়েছে। শ্রম আইনের ১৯৫, ১৯৬ ধারা অনুযায়ী, কোন শ্রমিক/শ্রমিক নেতা শ্রমিক সংগঠনের সদস্যের বিরুদ্ধে অভিযোগ আনতে হলে সুষ্ঠু তদন্ত, লিখিত অভিযোগ, সাক্ষ্য-প্রমাণ এবং সদস্যকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হয়। কিন্তু আমার মোয়াক্কেলের ক্ষেত্রে এসব আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। অতএব, এ নোটিশটি আইনগতভাবে অবৈধ এবং শ্রমিক সংগঠনের সভাপতি আপনি নোটিশ গ্রহীতার ক্ষমতার অপব্যবহার ছাড়া আর কিছু নয়। ২. অবিলম্বে অবৈধ বহিস্কার আদেশ প্রত্যাহার করিতে হইবে। ৩. আমার মোয়াক্কেলকে তাহার নির্বাচিত সাধারণ সম্পাদক পদে পুন:বহাল করিতে হইবে। ৪. এ নোটিশ শ্রম আইন ও সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী হওয়ায় দায়ীরা ফৌজদারি ও দেওয়ানি উভয় প্রক্রিয়ায় জবাবদিহির আওতায় পড়তে পারে। ৫. আমার মোয়াক্কেলকে সামাজিক ও পেশাগতভাবে হেয় করার জন্য যে ষড়যন্ত্রমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে, তার বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হওয়ার
পূর্ণ অধিকার সংরক্ষণ করছি। ৬. আমার মোয়াক্কেলের নামে মানহানীকর নোংরা বক্তব্য, মিথ্যা অপবাদ ও বানোয়াট অভিযোগ প্রত্যাহার করতে হবে। ৭. আমার মোয়াক্কেলের পক্ষে দাবী করছি যে, নির্বাচিত শ্রমিক নেতাদের নিয়ে সংগঠন পরিচালনা করিতে হইবে। কোন মালিক পক্ষের সম্পৃক্ততা থকিতে পারিবে না। অন্যথায় আমার মোয়াক্কেল বাংলাদেশ শ্রম আদালত, শ্রম অধিদপ্তর, দেওয়ানী ও ফৌজদারী আদালত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট মামলা দায়ের ও প্রতিকার প্রার্থনায় বাধ্য হবেন। যার পূর্ণ দায়-দায়িত্ব আপনাদের বহন করিতে হইবে। এই নোটিশ প্রাপ্তির তারিখ থেকে ৭ দিনের মধ্যে বহিঃস্কার আদেশ প্রত্যাহার ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য আদেশ প্রদান করা হইলো।
এ ব্যাপারে মোঃ কুরবান আলী বলেন, আমার বিরুদ্ধে বিভিন্ন মানহানীকর নোংরা বক্তব্য, মিথ্যা অপবাদ ও বানোয়াট অভিযোগ দিয়ে আমাকে সাময়িক বহিঃস্কার করা হয়েছে। এটি সম্পূর্ণ বিধি লঙ্ঘন করে করা হয়েছে। আমি এর প্রতিকার চাই।