
শুক্রবার সকাল ১০টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কের রাধিকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মো. হানিফ(৪)। সে জেলার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের দরুইন গ্রামের মোরশেদ আলমের ছেলে। আহতরা হলেন নিহত শিশুর বাবা মোরশেদ আলম (৩০), মা মোছাম্মদ নাজমা বেগম (২৫), মিলন মিয়া (২৮) ও রাশেদা বেগম (৩৫)। তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, শুক্রবার সকালে রাধিকা এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশাকে দ্রুতগতির একটি পণ্যবাহী ট্রাক চাপা দেয়। এতে অটোরিকশার পাঁচ যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে।