The voice of Brahmanbaria || Local news means the world is

কুমিল্লাস্থ নবীনগর ছাত্রকল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারো কুমিল্লাস্থ নবীনগর ছাত্রকল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল গতকাল কুমিল্লা মহানগরীর স্থানীয় একটি রেস্টুরেন্ট এ অনুষ্ঠিত হয়েছে ।

সংগঠনের সভাপতি ডা.সাদ্দাম হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ওসমান গনি (আপেল) এর সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সহ সভাপতি রাসেল রানা।উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লাস্থ নবীনগর উপজেলা কল্যাণ সমিতির সভাপতি শাহজাহান খন্দকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, কুমিল্লা অঞ্চলের ডিপি এম আতিকুল ইসলাম, ভিক্টোরিয়া কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক শিপন মিয়া, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক জাকির খান, কুমিল্লাস্থ নবীনগর ছাত্রকল্যাণ পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি মো.জামাল হোসাইন, সাবেক সভাপতি মো আল আমিন, সাবেক সাধারন সম্পাদক মো.কামরুজ্জামান খান, সাবেক সাধারন সম্পাদক মো.কামরুল ইসলাম সাগর। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া কলেজের প্রভাষক মো.ইকবাল হোসেন,কুমিল্লা কোতয়ালী থানার এস আই বাদল মিয়া, এস আই রেজাউল করীম, মাছারাজ্ঞা টেলিভিশন এর কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল, দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার তৈয়বুর রহমান সোহেল।

মুসলিম উম্মাহর শান্তি ও কুমিল্লাস্থ নবীনগর ছাত্রকল্যাণ পরিষদের সমৃদ্ধি কামনা করে মুনাজাত পরিচালনা করেন কান্দিড়পার জামে মসজিদের মুয়াজ্জিন জামাল হোসেন। উক্ত দোয়া ও ইফতার মাহফিলের সার্বিক তত্বাবধানে ছিলেন কুনছাপের জহির,রেজাউল করীম, শাওন, মেহরাব মুন্না, কিয়াম,পারভেজ, সাথী, আলম,সোহেল, সজীব প্রমুখ সহ সকল মেম্বার ও শুভাকাঙ্ক্ষীরা।

Exit mobile version