
স্থানীয় ইউনিয়ন পরিষদ হলরুমে বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন কালীকচ্ছ ইউপি চেয়ারম্যান মো. শরাফত আলী । ইউপি সদস্য-সদস্যা ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে বাজেট ঘোষনা করেন। বাজেটে এলজিএসপিসহ আয় ধরা হয়েছে ১কোটি ৪৩ লাখ ৯৫ হাজার ৬শ ৪০ টাকা । ব্যয় ১ কোটি ৪২ লাখ ৭ হাজার টাকা দেখানো হয়েছে।
বাজেট পেশ উপলক্ষে আয়োজিত উম্মুক্ত সভায় ইউপি সচিব মাসুম আহম্মেদ পরিচালনায় বক্তব্য রাখেন কালীকচ্ছ ইউনিয়নের জাতীয়পার্ঠির সভাপতি আতিকুর রহমান জজ মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি মো. আমীর আলী, ইউপি সদস্য ধন মিয়া, সাবেক সদস্য মোহাম্মদ আলী, কৃষি ওয়ার্ট কর্মকতা মুছা মিয়াসহ এলাকার গনমান্য ব্যক্তিবর্গ প্রমূখ ।