The voice of Brahmanbaria || Local news means the world is

কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির যুবদলের কমিটি অনুমোদন

মোহাম্মদ মাসুদ , সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা’র জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) উপজেলা সরাইল অন্নদাহাইস্কুল মোড় তালুকদার টাওয়ার দ্বিতীয় তলায় উপজেলা যুবদলের অস্হায়ী কার্যালয়ে এ অনুষ্টানের আয়োজন করা হয়।যুবদলের আহবায়ক আবু সুফিয়ান ও সদস্য সচিব নুর আলম স্বাক্ষরিত এক চিঠিতে এই অনুমোদন দেয়া হয়েছে।

চিঠিতে কালিকচ্ছ ইউনিয়ন যুবদলের ইসমাইল হোসেন কে আহবায়ক ও আব্দুর রাকিব সিনিয়র যুগ্ম আহবায়ক ও মো, আকরাম মিয়া কে সদস্য সচিব করে ৩১ সদস্যের কমিটি করা হয়েছে।

সরাইল উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান বলেন, কালিকচ্ছ ইউনিয়ন যুবদলের ৩১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে, এই কমিটি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

Exit mobile version