The voice of Brahmanbaria || Local news means the world is

কাতার বিশ্বকাপের লোগো উন্মোচন

কাতার প্রতিনিধি:: জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে উন্মোচিত হল ২০২২ সালের কাতার বিশ্বকাপের লোগো। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টা ২২ মিনিটে প্রকাশ করা হয় এই লোগো।

কোনও বিশ্বকাপের আগে এই লোগো উন্মোচন বিষয়টিকে চূড়ান্ত আয়োজন শুরুর প্রতীক হিসেবে মনে করা হয়। অনুষ্ঠানে ফিফার ঊর্ধ্বতন কর্তারা ও কাতার সরকারের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উন্মোচনের সঙ্গে সঙ্গে রাজধানী দোহাসহ দেশটির বড় বড় স্থাপনাগুলোতে আলো প্রক্ষেপণের মাধ্যমে প্রদর্শিত হয় লোগটি। শুধু তাই নয়, বিশ্বের ২৪টি দেশের বড় বড় শহরের বিখ্যাত স্থাপনাগুলোতেও দেখা যায় এই আলোর ঝলকানি।
এর মধ্যে রয়েছে কুয়েত, লেবানন, তিউনিশিয়া, ইরাক, মিশর, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকো, আর্জেন্টিনা, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, স্পেন, জার্মানি, ভারত, তুরস্ক ইত্যাদি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা।

২০২২ সালের বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে কাতারের জাতীয় দিবস ১৮ ডিসেম্বর। আর আজ লোগো উন্মোচন হল দেশটির স্বাধীনতা দিবস ৩ সেপ্টেম্বর। ১৯৭১ সালের ৩ সেপ্টেম্বর স্বাধীনতা লাভ করে কাতার।

কাতারের বিশ্বকাপ আয়োজক কমিটি জানিয়েছে, তারা ইতোমধ্যে ৭৫ শতাংশ প্রস্তুতি সম্পন্ন করেছে। ইতোমধ্যে দুটি স্টেডিয়ামের কাজ শেষ হয়েছে। এছাড়া আরও দুটি স্টেডিয়ামের নির্মাণ শেষের পথে।

Exit mobile version