The voice of Brahmanbaria || Local news means the world is

কাতারে ব্রাহ্মণবাড়িয়ার দুই বোনের প্রশংসনীয় সাফল্য

আমিনুল ইসলাম,কাতার প্রতিনিধিঃ কাতারে বসবাসরত চাকরিজীবী  ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সোলাইমান খান এর দুই মেয়ের প্রশংসনীয় সাফল্য।তারা হলেন, সাদিয়া আফনান  ও তাসকিয়া জান্নাত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি)ও প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে সাফল্য অর্জন করেন।

কাতারে একমাএ বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ এম,এইচ,এম স্কুল এন্ড কলেজ থেকে এ সাফল্য অর্জন করে পরিবারের মুখ উজ্জ্বল করেন।

তাদের অসাধারণ এ অর্জনে স্কুলের শিক্ষক, অভিভাবক এবং স্কুল কমিটির সকলে আনন্দিত। তাদের সাফল্যের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রবাসী কন্যাদের ফুলেল শুভেচ্ছা ও অসাধারণ সাফল্যের জন্য সবাই তাদের প্রতি ধন্যবাদ জানান।

ভবিষ্যতে দুই বোনই ডাক্তার হতে চায়। তারা সকলের কাছে দোয়া ও আশির্বাদ চান।

Exit mobile version