The voice of Brahmanbaria || Local news means the world is

কাতারে বাংলাদেশের স্বাধীনতা দিবসে কূটনীতিকদের অভ্যর্থনা

আমিনুল ইসলাম, কাতার প্রতিনিধি:বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে অভ্যর্থনা ও নৈশভোজের আয়োজন করেছে কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (২৬ মার্চ)দোহা স্থানীয় সময় রাত ৮টায় পাঁচ তারকা হোটেল গ্র্যান্ড হায়াতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।শুরুতেই বাংলাদেশ ও কাতারের জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।

এ সময় ভারত,পাকিস্তান, আলজেরিয়া, ওমান, আরব আমিরাত, শ্রীলংকা, লিবিয়া, জর্ডান, আমেরিকা, তিউনিশিয়া, সুদান, ইরাক, যুক্তরাজ্য, জাপান, চীন, কোরিয়া, ইন্দোনেশিয়া, মিসর, থাইল্যান্ড, নেপাল, কোরিয়া, ব্রাজিল, গ্রিসসহ ৭০টি দেশের বিভিন্ন মিশনের রাষ্ট্রদূত ও কাউন্সিলররা বাংলাদেশে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগদান করেন।

অনুষ্ঠানের শুরুতে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ, শ্রম কাউন্সিলর মোস্তাফিজুর রহমান, রবিউল ইসলাম, পাসপোর্ট বিভাগের প্রথম সচিব নাজমুল হাসান, প্রথম সচিব ও দূতালয় প্রধান মাহবুব রহমান, তৃতীয় সচিব মনিরুজ্জামান চৌধুরী, শাহ আলম আমন্ত্রিত সকল অতিথিদের অভ্যর্থনা জানান।

এরপর রাষ্ট্রদূত আসুদ আহমেদ তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা দিবসের তাৎপর্য সবার সামনে তুলে ধরেন। বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার অভিমতও ব্যক্ত করেন।
তিনি শ্রদ্ধা জানান,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ ও অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের। মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যা্চ্ছে বলে তিনি সবাইকে অবহিত করেন। ব্র্যান্ডিং বাংলাদেশ নামে প্রবাসী তরুণদের একটি সংগঠনের স্টলে প্রদর্শিত হয় বাংলাদেশের পাটজাত দ্রব্য দিয়ে নির্মিত সামগ্রীর- কূটনীতিকদের ও প্রবাসী বাংলাদেশীদের দারুণভাবে আকৃষ্ট করে।

পরে রাষ্ট্রদূত আসুদ আহমেদ ও কাতার কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সাথে নিয়ে কেক কেটে কৌশল বিনিময় করেন এবং নৈশভোজে আমন্ত্রণ জানান। এসময় কাতারস্থ বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে কাতারস্থ বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রীদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

Exit mobile version