The voice of Brahmanbaria || Local news means the world is

কাতারে ক্রিকেট টুর্নামেন্টে ব্রাক্ষণবাড়িয়া চ্যাম্পিয়ন

আমিনুল ইসলাম,কাতার প্রতিনিধিঃ কাতারে বাংলাদেশী প্রবাসীদের জেলা ভিত্তিক সবচেয়ে বড় ক্রিকেট টুনার্মেন্টে প্রথম বারের মতো ব্রাহ্মণবাড়িয়া জেলার ট্রিম জিজি পোকা অংশগ্রহণ করে ফাইনাল খেলায় জয়লাভ করে।

দুই মাস ব্যাপী চলা শহীদ দিবস ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ ওয়ারিয়াস আয়োজনে এতে অংশ নেয় প্রবাসীদের ১৬টি টিম।

টসে জিতে ফিলডিং নেয় চিটাগাং রাইজিং স্টার

১২৩ রান নিয়ে জিজি পোকা ৪৪ রানে চিটাগাং রাইজিং স্টার অল উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন শীপ অর্জন করে নেন জিজি পোকা টিম।

বেলাল হোসাইনের সভাপতিত্বে ফরহান হোসেনের উপস্থাপনায় এতে উপস্থিত ছিলেন,চ্যাম্পিয়ন রয়েল টিম ম্যানেজার রাজিব রাজ,মঈন উদ্দীন,আমিন উদ্দীন,মোবারক আলী,কামাল মেম্বার,আল আমিন,রফিক উদ্দীন,শরীফ উল্লাহ,মোশারফ,জসিম উদ্দীনসহ বিপুল সংখ্যক প্রবাসী।

বিজয়ী দলের অধিনায়ক রোমানকে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত করা হয়।

আয়োজকরা জানান,প্রবাসে গান বাজনা নয় কাজের ফাঁকে সাময়িক বিনোদনের জন্য খেলাধুলার বিকল্প নেই।তাই প্রতিনিয়িত প্রবাসীরা খেলা প্রতি মনযোগী হচ্ছে।

Exit mobile version