The voice of Brahmanbaria || Local news means the world is

কাজের গুনগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করতে হবে: ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র নায়ার কবির

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ২নং ওয়ার্ডের মেড্ডা পৌর ডিগ্রী কলেজের রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য আবুল কালাম ভূইয়া, ওয়ার্ড কাউন্সিলর আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুরাদ খান, সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বাবুল, পৌর ডিগ্রী কলেজের অধ্যক্ষ হরিলাল চন্দ্র দেবনাথ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, সহকারী প্রকৌশলী মোঃ কাউসার আহমেদ, পৌর ডিগ্রী কলেজের প্রভাষক আনোয়ার হোসেন, পারভেজ রায়হান, মাসুম মিয়া, সাইফুর রহমান, ফরিদ উদ্দিন আহমেদ, কামরুল, কাউসার, জাবেদ প্রমুখ।

উদ্বোধনকালে পৌর মেয়র নায়ার কবির বলেন, এই এলাকার নাগরিকদের চলাচলের সুবিধার্থে এই সড়ক ও ড্রেনের সংস্কার কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পৌরসভার নিজস্ব অর্থায়নে এই কাজের দরপত্র দেওয়া হয়েছে। কাজের গুনগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করতে হবে। নির্মাণ কাজে কোন প্রকার ত্র“টি গ্রাহ্য হবে না।

Exit mobile version