The voice of Brahmanbaria || Local news means the world is

কাজীপাড়া থেকে সরাইলের জামায়াত নেতা গ্রেফতার

IMG_Kutub Uddin
বৃহস্পতিবার ভোররাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের কজিপাড়া থেকে মাওলানা কুতুব উদ্দিন (৪০) নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, গ্রেফতারকৃত কুতুব উদ্দিন জেলার সরাইল উপজেলা জামায়াতের আমির। বৃহস্পতিবার ভোররাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাজীপাড়া মৌলভীহাটির একটি বাড়িতে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াত নেতা কুতুব উদ্দিকে গ্রেফতার করে। তিনি সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের মাওলানা মোহাম্মদ আলীর ছেলে।
ওসি আরো জানান, কুতুব উদ্দিনের বিরুদ্ধে নাশকতার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ও সরাইল থানায় ৪টি মামলা রয়েছে।

Exit mobile version