The voice of Brahmanbaria || Local news means the world is

কাউতলীতে মারা যাওয়া নারী করোনা আক্রান্ত ছিলেন না_ সিভিল সার্জন

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলীতে শনিবার মারা যাওয়া নারী করোনা আক্রান্ত ছিলেন না। রবিবার তার নমুনা থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিত্তে এমন তথ্যই জানিয়েছেন সিভিল সার্জন ।

জানা গেছে, টানা ১০ দিন জ্বর, কফ ও শ্বাস কষ্টের সাথে লড়াই করে শনিবার সকাল ৭টায় শহরের কাউতলীতে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় মুনা বেগম (৩৫) মারা যান। গত ৩১ মার্চ প্রচন্ড জ্বর নিয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা নেয়। সে সময় তাকে ঢাকা রেফার করে কর্তব্যরত চিকিৎসক। তিনি ঢাকা যেতে না চাওয়ায় বাড়িতেই চিকিৎসা চলতে থাকে। তার জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট ছিল।

পরে খবর পেয়ে ডাক্তার সাখাওয়াত হোসেন এর নেতৃত্ব একটি মেডিকেল টিম তার বাড়িতে গিয়ে করোনা রোগীকে যে ভাবে সৎকার করে সে ভাবেই দাফন করার প্রস্তুতি নেয় এবং তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। রবিবার সেই নমুনার ফলাফলে তিনি করোনা আক্রান্ত ছিলেন না বলে জানানো হয়।

Exit mobile version