The voice of Brahmanbaria || Local news means the world is

কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে র×ক্তা×ক্ত ব্যক্তিকে রেখে পালিয়ে গেল সঙ্গীরা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে গুরুতর আহত ও র×ক্তা×ক্ত অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তিকে রেখে পালিয়ে গেছেন তার সঙ্গে আসা কয়েকজন ব্যক্তি। এ ঘটনায় আহত ব্যক্তির পরিচয় ও আহত হওয়ার কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
শনিবার রাত ১০টার দিকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, কয়েকজন ব্যক্তি গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. মো. মাহফুজ আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার বিল্লাল হোসেন জানান, আহত ব্যক্তিকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সমন্বয়ে সরকারি অ্যাম্বুলেন্সে করে আহত ব্যক্তিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। কীভাবে তিনি আহত হয়েছেন, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ কাজ করছে।
এ ঘটনায় আহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
Exit mobile version