
কসবা উপজেলার ২নং মেহারী ইউপি আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলনে বিনা ভোটে সভাপতি হিসেবে বিশিষ্ট সমাজ সেবক সবার সুপ্রিয় পরিচিত মুখ আলহাজ্ব মোশাররফ হোসেন মুর্শেদ বিজয় হয়েছেন। বিনা ভোটে সভাপতি নির্বাচিত করায় তিনি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশসহ শুভেচ্ছা জ্ঞাপন করে দোয়া কামনা করেছেন।
এই দিকে বিনা ভোটে সভাপতি হিসেবে আলহাজ্ব মোশাররফ হোসেন মুর্শেদ নির্বাচিত হওয়ায় আইনমন্ত্রী আনিসুল হক এমপি,আইনমন্ত্রী ও একান্ত সহাকারী সচিব এড,রাশেদুল কাওসার ভুইয়া জীবর,কসবা পৌর মেয়র মো: এমরান উদ্দিন জুয়েল,কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: মনির হোসেন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন,কসবা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রতন সরকার ও পৌর সেচ্ছাসেবকলীগের আহবায়ক আল আমিন পৃথক পৃথক ভাবে তাকে শুভেচ্ছাসহ অভিনন্দন জানাইয়েছেন।