
বসন্ত বরণ করার লক্ষ্যে প্রতি বছরের মত এবারও ব্রাহ্মণবাড়িয়ার কসবা মহিলা কলেজ আলোচনা সভা,র্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার দুপুরে কসবা মহিলা কলেজ চত্বরে বসন্ত উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মো: তসলিম মিয়া।
এই সময় বক্তব্য রাখেন, প্রভাষক আবুল হোসেন,প্রভাষক নজরুল ইসলামসহ শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বসন্ত বরন করতে কলেজ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরিশেষে কলেজ শিক্ষার্থীর উদ্যোগে এক কবিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।