
গত ২৫ নভেম্বর শনিবার বিকালে বিএনপির কতিপয় দালালরা অনৈতিক ভাবে বহিস্কারে বিষয়টি প্রতাহারের দাবীতে স্থানীয় নেতারা প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন কসবা পুরাতন বাজার বিএনপির কার্যালযের সামনে। বিক্ষোভ সমাবেশে আতাউর রহমান বাবু বলেন, বিএনপি ও যুবদলে দালালমুক্ত না হলে প্রকৃত নেতারা এমনি ভাবে বিনা কারণে বহিস্কার হতে হবে। বহিস্কার যদি প্রত্যাহার না করা হলে দলীয় কার্যালয় তালা দেওয়ার হুমকি প্রদান করেন বিক্ষোভকারীরা । শ্লোগান সাবেক এমপি মুশফিকুর রহমানের নির্দেশেই দালালরা বিএনপি ও সহযোগি সংগঠনে নেতা শূন্য করে দিয়েছেন। আর এই দালালরা টাকা কামানোর জন্য বহিস্কার বাণিজ্য শুরু করেছেন। সমাবেশে এই বাণিজ্য প্রতিরোধে এগিয়ে আসার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি অনুরোধ করা হয়। বিক্ষাভকারীরা কসবা আড়াইবাড়ি কদমতুলি থেকে থানা রোডে প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করেন। পরিশেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে প্রতিবাদ ও সমাবেশ শেষে প্রতিবাদ সভাটি সমাপ্ত হয়।