The voice of Brahmanbaria || Local news means the world is

কসবা পৌর আওয়ামীলীগের ইফতার ও দোয়া মাহফিল অনু্ষ্ঠিত

কসবা প্রতিনিধি:: কসবা পৌর আওয়ামীলীগ অঙ্গ সহযোগী সংগঠন সমূহের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 শুক্রবার বিকালে কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে  পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সফিকুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে কসবা উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান এড. রাশেদুল কাউছার জীবন ভূঁইয়া,নবনির্বাচিত  ভাইস চেয়ারম্যান মো: মনির হোসেন এবং কসবা পৌরসভার মেয়র  এমরান উদ্দিন জুয়েল, আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এমজি হাক্কানী, কাজী আজহারুল ইসলাম, এড,আনিসুল হক ভূইয়া,রুহুল আমিন ভূইয়া বকুল,কসবা থানা অফিসার ইনচার্জ আব্দুল মালেক,কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালানা কমিটির সভাপতি সফিকুল ইসলাম ভুইয়া রগুু, কসবা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
 বিশাল ইফতার পাঁটির আনুষ্ঠানে  উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক,মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবীর সরকার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.রাশেদুল কাওছার ভূইয়া জীবন ও সাবেক উপজেলা চেয়ারম্যান এড,আনিসুল হক ভূইয়া প্রমুখ
Exit mobile version