
আজ বুধবারর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে বৈশ্বিক মহামারি করোনায় উপার্জন হারা কর্মহীন ও অসহায়দের মাঝে এ অর্থ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন; কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো:মনির হোসেন, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,উপজেলা সমবায় কমকর্তা মো: জামাল উদ্দিন, কসবা উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমন,কসবা পৌর কাউন্সিলর হেলাল সরকার,মহিলা কাউন্সিলর লুৎফুর রাহার রিনা,মহিলা কাউন্সিলর দিল শাহানা আক্তার মিনা, মহিলা কাউন্সিলর মাহমুদা আক্তার প্রমুখ।
কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল জানান, করোনায় অনেক পরিবারের উপার্জন করার মানুষটি কর্মহীন হয়ে পড়ায় তাদের খাদ্যের সমস্যা হচ্ছে। কোন পরিবারে খাদ্য নেই এমন খবর পেলেই সেখানে খাবার নিয়ে যাচ্ছি। আইনমন্ত্রীর নির্দেশনায় এবার নগদ অর্থ দেওয়া হলো। কসবা পৌরসভার ৯ নং ওয়ার্ডের ৩শত অসহায়, হতদরিদ্র, কর্মহীন পরিবারের কাছে ৫শত করে ১লাখ ৫০হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়।