
বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসিবা খান পৌর এলাকায় পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসিবা খান বলেন, বিকেলে পৌর এলাকার বিভিন্ন স্থান পরিদর্শনকালে বিভিন্ন স্থানে দেয়ালে পোষ্টার লাগানো, প্রার্থীদের পক্ষে গান বাজিয়ে মাইকিং, বড় করে নির্বাচনী অফিস তৈরী করার অপরাধে ৬ কাউন্সিলর প্রার্থীকে নির্বাচন আচরণ বিধিমালা-২০১৫ লঙ্ঘনের দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।