
জানা গেঝে,কসবা পৌরসভা এলাকার বিভিন্ন এলাকায় অবৈধভাবে ড্রেজার চালিয়ে আসছে অসাধু মাটি ব্যবসায়ীরা। কৃষি জমি নষ্ট সহ অবৈধ ড্রেজারের বিরুদ্ধে তথ্য পেয়ে কসবা উপজেলা প্রশাসন মাঠে নামে।লিখিত অভিযোগের ভিওিতে আজ দুপুরে দুইটি ড্রেজার ধবংস করা হয়।
কসবা উপজেলা সহকারী কমিশনার হাসিবা খানের নেতৃত্বে এ অভিযানে কসবা থানা এসআই হারুনুর রশীদসহ ভূমি অফিসের র্কমর্কতারা উপস্থিত ছিলেন।
উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান জানান,এই দুইটি অবৈধ ডেজারের মালিক পৌরসভাধীন তেতৈইয়া গ্রামের আইনল হক পলাতক । জনস্বার্থে ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে।