
নেতৃবৃন্দ বিবৃতিতে উল্লেখ করেন, কসবা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ, উন্নয়ন সাংবাদিকতায় বিশ্বাসী ও প্রকৃত সাংবাদিকদের সহায়ক হিসেবে ভূমিকা রেখে আসছে। তবে অপসাংবাদিকতার ব্যাপারে প্রেসক্লাব সবসময় সোচ্চার। এক শ্রেণীর প্রতারক, নামধারী সাংবাদিক, যারা সাংবাদিকতার নামে প্রতারণা করে প্রকৃত সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুন্ন করছে,তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় প্রেসক্লাব ভূমিকা রেখেছে এবং সবসময় রাখবে। অপসাংবাদিকদের কোনো দায়ভার কসবা উপজেলা প্রেসক্লাব বহন করবে না। অপসাংবাদিকদের ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি নেতৃবৃন্দ দাবী জানান এবং এ ব্যাপারে সকল মহলকে সচেতন থাকার জন্যও নেতৃবৃন্দ অনুরোধ করেন।