
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সিনিয়র সহ-সভাপতি ফারুক রেজা’র সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহাম্মদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক বিলকিস বেগম, উপজেলা আওয়ামী লীগ সদস্য শ্রী কৃষ্ণপদ সাহা, কুটি ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক শামিম রেজা, যুগ্ম আহ্বায়ক সোহেল মাহমুদ বাহাদুর, ইউনিয়ন যুবলীগ সভাপতি আক্তার হোসেন, যুবলীগ নেতা মোঃ মাজেদুল ইসলাম, কুটি ইউনিয়ন পরিষদ সাবেক সদস্য মোকাদ্দেছ মিয়া, ছিদ্দিক মেম্বার, বর্তমান ইউপি সদস্য সিরাজুল ইসলাম, জজু মিয়া, মোঃ জাকির হোসেন, প্যানেল চেয়ারম্যান উজ্জল হোসেন, যুবলীগ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক মোহাম্মদ আলী, ছাত্রলীগ আহ্বায়ক আমিনুল ইসলাম তুহিন ও ছাত্রলীগ যুগ্ম আহ্বায়ক সবুজ মিয়া।
উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাইদুর রহমান স্বপন বলেন, আমি আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি’র নিকট থেকে অনুমতি নিয়ে এবং আমার ইউনিয়নের সকল পর্যায়ের মুরব্বী ও নেতাকর্মীদের সম্মতি নিয়ে আমি আজ আনুষ্ঠানিকভাবে কসবা উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনা করলাম। জাতীয় সংসদ নির্বাচন চলমান থাকায় এতদিন প্রার্থীতা ঘোষণা করার অপেক্ষায় ছিলাম। আমি উপজেলার সর্বস্তরের জনগন ও নেতাকর্মীদের সহযোগিতা কামনা করছি।