The voice of Brahmanbaria || Local news means the world is

কসবা আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনের বিরতির উদ্বোধন করলেন আইনমন্ত্রী

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা উপজেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে আন্তঃ নগর মহানগর এক্সপ্রেস ট্রেন ১৫ ডিসেম্বর শুক্রবার এক পথসভায় বিকাল ৩টা ৫৬ মিনিটে যাত্রা বিরতির শুভ উদ্বোধন করেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি। তিনি ট্রেনের যাত্রীদেরকে রজনী গন্ধার ষ্টিক দিয়ে শুভেচ্ছা জানান। তিনি বলেন শেখ হাসিনা যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখছেন।

এই সময় কসবা উপজেলা চেয়ারম্যান এড.আনিসুল হক ভুইয়া,আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এড,রাশেদুল কআওসার ভুইয়া জীবন, এম জি হ্ক্কাানী, কাজী আজহারুল ইসলাম, রুহুল আমীন ভুইয়া বকুল,কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল ,মনির হোসেন,আফজাল হোসেন রিমন প্রমুখ বক্তব্য রাখেন।

Exit mobile version