The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় ৫ জনের শরীরে করোনা পজিটিভ

কসবা উপজেলার ৪ ইউনিয়নের ৫ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। আজ বিকালে জানা যায়, কসবা পশ্চিম ইউনিয়নের কালিয়ারা গ্রামের পূর্বে পজেটিভ পাওয়া পারভীন আক্তারের ছেলে লাভলু, কুটি ইউনিয়নের ভৈরবনগর গ্রামের মাদক পাল, বিনাউটি ইউনিয়নের আদ্রা গ্রামের আবুল কাশেম, এবং মেহারী ইউনিয়নের খেওড়া গ্রামের মোহাম্মদ ইউসুফ ও চৌবেপুর গ্রামের ইয়ার খানের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে।
কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম কসবা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদেরকে জানান, করোনা পজেটিভ প্রাপ্ত গ্রামগুলোকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য পূর্বে উপজেলার বায়েক ইউনিয়নের গৌরাঙ্গলা গ্রামের মিজানুর রহমান ও কসবা পশ্চিম ইউনিয়নের কালিয়ারা গ্রামের পারভিন আক্তারের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।
Exit mobile version