
আজ শুক্রবার দুপুরে কসবা উপজেলা স্বাধীনতা চত্বরে লক্ষীপুর গ্রামবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, আব্দুল মতিন,মো: নরুল আমীন, মো:জসীম,আনোয়ার হোসেন,মহসিন মিয়া,মো:জাকির হোসেন,আরিফ হোসেন ও মনির হোসেন প্রমুখ।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করেন।
মানববন্ধনকারীরা বলেন, একই গ্রামের খোরশেদ আলম ও সোলেমান গংরা ঢাকা ডিএমপির এসপি নাজমুল হোসেনের প্রভাব খাটিয়ে একের পর এক মিথ্যা মামলা দিয়ে গ্রামের ৩৬ অংশদারী পরিবারের সদস্যদের হয়রানী করে আসছে। এই মিথ্যা মামলা প্রত্যাহার করে সরেজমিনে তদন্তক্রমে ন্যায় বিচার পাওয়ার জন্য আইনমন্ত্রীর কাছে দাবী জানান