
কসবা থানার অফিসার ইনচার্জ মো:আব্দুল মালেক জানান ১৪জুন বৃহম্পতিবার মাদক অভিযান চলাকালে কসবা উপজেলার গোপূীনাশথপুর ইউনিয়নের ঝগির বাড়ির রাস্তা থেকে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার কালে পুলিশের হাতে আটক হয় এই মাদক ব্যবসায়ী কামাল । তার কাছ থেকে পলিথিনে থাকা মোট ১২টি প্যাকেটে ২৪০০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তির আখাউড়া উপজেলার মনিয়ন্দ হরিপুর গ্রামের মো:খলিলুর রহমানের পুত্র মো: কামাল হোসেন (৪০)। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানান।
কসবা থানায় এস আই আব্দুর রহিম বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করেন বলে ওসি জানান।