
র্যালী শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.আনিসুল হক ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিন সুলতান,মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম প্রমুখ। এছাড়া কসবা উপজেলা ১০টি ইউনিয়নে আওয়ামলীগ,যুব ও ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা,মিলাদ সহ দোয়া অনুষ্ঠিত হয়।