
কসবা উপজেলার খাড়েরা ইউপির অন্তপুর পঞ্চমুখি ঈদগাহের সংলগ্ন রাস্তার উপর হইতে ট্রাক থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালীকে কসবা থানা পুলিশ পরিদর্শক তদন্ত জানান; ট্রাকের ভিতরে ও বাহিরে দুই কেজি করে পলিথিন প্যাকেট মোড়ানো ৫০টি প্যাকেটে ১০০ কেজি গাঁজার উদ্ধার করা হয়। এবং গাড়িটি ঢাকা মেট্রো-নং-ঠ-১১-৩৫৩২ জব্দ করা হয়েছে। গাঁজাসহ গাড়িসহ যাহার মোট মূল্য ১৫লাখ টাকা।
এই ব্যাপারে কসবা থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজ করা হয়েছে।এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ও গাড়ির চালকরা পালিয়ে যায় বলে তিনি জানান।