
কসবা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া) : কসবা উপজেলার গোপীনাথপুর আলহাজ্ব শাহ্ আলম ডিগ্রী কলেজে“তথ্য প্রযুক্তি সিসি ক্যামেরা মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুভু উদ্বোধন অনুষ্ঠান কলেজ হল রুমে শনিবার বিকালে অনুষ্ঠিত হয়। কলেজ গভর্নিং বডি’র সভাপতি হাসান আজাদ বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিরেন কসবা উপজেলা চেয়ারম্যান এড.আনিসুল হক ভুঁইয়া। অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহা¤ম্মদ আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু ছায়েদ,আবু কাইয়ুম মেম্বার,সফিকুল ইসলাম,শাহ আলম প্রমুখ। কলেজ অধ্যক্ষ আকরাম খানের ব্যবস্থাপনায় এস.এম.এ মান্নান(জাহাঙ্গীর)অর্থায়নে কলেজে ৮টি সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরা প্রদান করেন।
এই সর্ব প্রথম কসবা উপজেলায় এই কলেজের মাধ্যমে সিসি ক্যামেরার মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালু হয়েছে।