
আজ দুপুরে কসবা উপজেলা সদর মুক্ত মঞ্চ চত্বরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কসবা উপজেলা শাখার সভাপতি মোবারক হোসেন চৌধুরী নাছিরের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন-কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী। বক্তব্য রাখেন; সাংবাদিক মোহাম্মদ রাসেল,আবু মুসা,মাহবুব সরকার প্রমুখ।
প্রধান অতিথিসহ বক্তারা বলেন, সারা দেশে সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধের দাবী জানান। পরিশেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যেমে স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে সাংবাদিক নির্যাতন বন্ধর দাবীতে এক স্মারকলিপি প্রদান করেন।