
আজ দুপুরে কসবা থানা অফিসার ইনচার্জ এর স্ব কক্ষে কসবা উপজেলা প্রেসক্লাব ও টেলিভিশন সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের সম্পর্কে এভাবে নিজের মনোভাব তুলে ধরেন তিনি। পুলিশ গত তিন মাসে বদলে গেছে, তাই আইনমন্ত্রীর এলাকায় মাদক পাচারকারী ও সহযোগিতাকারীদেরকে ছাড় দেওয়া হবে না।
মতবিনিময় সভায় কসবা থানা পরিদর্শক তদন্ত আসাদুল ইসলাম ও কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক নেতা খ.ম.হারুনুর রশীদ ঢালী বক্তব্য রাখেন।
সাংবাদিকদের দল নেতা খ.ম.হারুনুর রশীদ ঢালী পুলিশকে ভালো কাজের জন্য কসবা উপজেলা প্রেসক্লাব ও টেলিভিশন ক্লাব এর সকল সদস্যরা সহযোগিতা করার কথা ব্যক্ত করেন।
কসবা উপজেলা প্রেসক্লাব ও টেলিভিশন ক্লাবের যথাক্রমে সাংবাদিক মোবারক হোসেন চৌধুরী,প্রফেসর মো:কবীর হোসেন, এস এম নাছির উদ্দিন খান,জুলেখা আক্তার ফারজানা রশীদ ঢালী,মো:নাজমুল হক,বায়োজিদ পাঠান ঢালী, আফরোজা রশীদ ঢালী,আকলিমা রশীদ ঢালী,মো: গিয়াস উদ্দিন,জহিরুল ইসলাম, মো:মিজান, মো: মহিউদ্দিন, খোকন তাজসহ টেলিভিশন ক্যামেরাম্যান প্রমুখ উপস্থিত ছিলেন।