The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অতুষ্ঠিত

কসবা প্র্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় প্রশাসনের উদ্যোগে বুধবার দুপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিতি হয়।
কসবা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা শাহিন সুলতানা, কসবা থানা অফিসার মো: আব্দুল মালেক, কসবা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সফিকুল ইসলাম ভুইয়া রগু প্রমুখ।
এই সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা উপজেলা পূজা কমিটির সভাপতি দীলিপ কুমার রায়,সাধারণ সম্পাদক খোকন রায় প্রমুখ।
এই বছর কসবা উপজেলার ১০টি ইউনিয়নে, ১টি পৌরসভা এলাকায় মোট ৪৭টি পূজামন্ডব প্রস্তুতির কাজ চলছে বলে উপজেলা পূজা কমিটি জানান।
এছাড়াও উপজেলা ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা পর্যায়ের পূজা কমিটির সভাপতি,সাধারণ সস্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।

Exit mobile version